শর্তাবলী

এই ওয়েবসাইটটি Shahin Telecom পরিচালনা করে। এখানে দেওয়া প্রতিটি অর্ডারের জন্য নিচের শর্তগুলো প্রযোজ্য। অর্ডার করলে আপনি এগুলোতে সম্মত হচ্ছেন।

অর্ডার ও দাম

  • সব দাম বাংলাদেশি টাকায় (৳)। ডেলিভারি চার্জ চেকআউটে আলাদা করে দেখানো হয়।
  • প্রতিটি অর্ডার আমরা ফোন করে নিশ্চিত করি। পণ্য স্টকে না থাকলে, দাম ভুল দেখালে বা গ্রাহককে ফোনে না পেলে অর্ডার বাতিল হতে পারে; সেক্ষেত্রে দেওয়া টাকা পুরোটা ফেরত দেওয়া হয়।
  • পণ্যের ছবি বোঝার সুবিধার জন্য; রং বা প্যাকেটে সামান্য পার্থক্য থাকতে পারে।

পেমেন্ট

  • ক্যাশ অন ডেলিভারি, bKash, অথবা SSLCOMMERZ-এর মাধ্যমে কার্ড, মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং দিয়ে অনলাইনে টাকা দেওয়া যায়।
  • অনলাইন পেমেন্ট SSLCOMMERZ-এর নিরাপদ পাতায় হয়। আপনার কার্ড নম্বর বা পিন আমরা কখনো দেখি না বা সংরক্ষণ করি না।

ডেলিভারি

  • ঢাকার ভিতরে 5 কার্যদিবসের মধ্যে, ঢাকার বাইরে 10 কার্যদিবসের মধ্যে। বিস্তারিত "ডেলিভারি নীতি" পাতায়।

রিটার্ন ও রিফান্ড

  • ত্রুটিপূর্ণ, ভাঙা বা ভুল পণ্য "রিটার্ন ও রিফান্ড নীতি" অনুযায়ী ফেরত দেওয়া যায়। রিফান্ড 7-10 কার্যদিবসের মধ্যে দেওয়া হয়।

ওয়ারেন্টি

  • পণ্যে বা ইনভয়েসে যে ওয়ারেন্টি লেখা থাকে সেটাই প্রযোজ্য। ভাঙা, পানি লাগা, পোড়া দাগ বা ওয়ারেন্টি স্টিকার ছেঁড়া থাকলে ওয়ারেন্টি থাকবে না।
  • ডিসপ্লেসহ পার্টস লাগানোর আগে টেস্ট করে নিন (প্রটেক্টিভ ফিল্ম খোলা / লাগিয়ে ফেলা মানে পণ্য গ্রহণ করা হয়েছে)।

তৃতীয় পক্ষ

  • এই ওয়েবসাইটে কোনো তৃতীয় পক্ষের বিজ্ঞাপন দেখানো হয় না। কখনো কোনো তৃতীয় পক্ষের বিজ্ঞাপন দেখানো হলে, বা গ্রাহকের তথ্য কোনো তৃতীয় পক্ষকে দেওয়া হলে, তার সম্পূর্ণ দায় Shahin Telecom-এর।
  • গ্রাহকের তথ্য শুধু অর্ডার পৌঁছে দেওয়া কুরিয়ার এবং পেমেন্ট নেওয়া পেমেন্ট গেটওয়েকে দেওয়া হয়।

যোগাযোগ

  • নিবন্ধিত ঠিকানা: Shop No: 328 & 329, Motalib Plaza, Dhaka-1205
  • ফোন / WhatsApp: 01716492808