গোপনীয়তা নীতি
Shahin Telecom আপনার গোপনীয়তাকে সম্মান করে। আমরা কী তথ্য নিই, কেন নিই এবং কীভাবে সুরক্ষিত রাখি — তা এই নীতিতে বলা হলো।
যে তথ্য নিই
- অর্ডার বা অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া নাম, মোবাইল নম্বর, ডেলিভারির ঠিকানা ও (ঐচ্ছিক) ইমেইল।
- Google দিয়ে লগইন করলে Google থেকে আপনার নাম, ইমেইল ও প্রোফাইল ছবি।
- আমাদের কাছে আপনার কেনাকাটার ইতিহাস।
তথ্য কীভাবে ব্যবহার করি
- অর্ডার নিশ্চিত করা, পৌঁছে দেওয়া ও সেবা দেওয়ার জন্য, এবং অর্ডার নিয়ে আপনার সাথে যোগাযোগের জন্য।
- আপনার তথ্য আমরা কখনো বিক্রি করি না। শুধু অর্ডার পৌঁছে দেওয়া কুরিয়ার ও পেমেন্ট নেওয়া পেমেন্ট গেটওয়েকে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়।
- এই সাইটে তৃতীয় পক্ষের বিজ্ঞাপন নেই; কখনো গ্রাহকের তথ্য কোনো তৃতীয় পক্ষকে দেওয়া হলে তার সম্পূর্ণ দায় Shahin Telecom-এর।
পেমেন্টের নিরাপত্তা
- অনলাইন পেমেন্ট বাংলাদেশ ব্যাংক অনুমোদিত পেমেন্ট গেটওয়ে SSLCOMMERZ-এর মাধ্যমে এনক্রিপ্টেড (HTTPS/TLS) সংযোগে হয়।
- কার্ড নম্বর, CVV, পিন ও মোবাইল ব্যাংকিং পাসওয়ার্ড শুধু SSLCOMMERZ / ব্যাংকের পাতায় দেওয়া হয় — আমরা এগুলো কখনো পাই না বা রাখি না।
- অর্ডার হালনাগাদ করতে আমরা শুধু পেমেন্টের ফলাফল (টাকা দেওয়া হয়েছে কিনা, পরিমাণ ও ট্রানজেকশন আইডি) পাই।
কুকিজ (Cookies)
- আমরা কয়েকটি প্রয়োজনীয় কুকি ব্যবহার করি: লগইন ধরে রাখতে, কার্টের পণ্য ও আপনার ভাষা (বাংলা / English) মনে রাখতে।
- বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকি ব্যবহার করি না। ব্রাউজার থেকে যেকোনো সময় কুকি মুছতে পারেন; তখন লগআউট হয়ে যাবেন ও কার্ট খালি হতে পারে।
আপনার অধিকার
- "আমার অ্যাকাউন্ট" থেকে নাম, ফোন ও ঠিকানা দেখা ও বদলানো যায়। অ্যাকাউন্ট মুছতে চাইলে ফোন বা মেসেজ করুন।
যোগাযোগ
- নিবন্ধিত ঠিকানা: Shop No: 328 & 329, Motalib Plaza, Dhaka-1205
- ফোন / WhatsApp: 01716492808
