রিটার্ন ও রিফান্ড নীতি
Shahin Telecom থেকে কেনা প্রতিটি পণ্যে আপনি সন্তুষ্ট থাকুন — এটাই আমাদের চাওয়া। সমস্যা থাকলে নিচের নিয়মে পণ্য বদলে দেওয়া হবে বা টাকা ফেরত দেওয়া হবে।
কখন ফেরত দেওয়া যাবে
- পণ্য হাতে পাওয়ার 7 দিনের মধ্যে ইনভয়েস / অর্ডার নম্বরসহ সমস্যা জানাতে হবে।
- পণ্য ত্রুটিপূর্ণ, ডেলিভারিতে ভাঙা, অথবা অর্ডার করা পণ্য নয়।
- পণ্য অব্যবহৃত ও লাগানো হয়নি এমন হতে হবে; বক্স, এক্সেসরিজ ও ওয়ারেন্টি স্টিকার ঠিক থাকতে হবে।
যেসব ক্ষেত্রে ফেরত নেওয়া হয় না
- ভাঙা, পানি লাগা, পোড়া দাগ, অথবা ওয়ারেন্টি স্টিকার তোলা / ছেঁড়া।
- লাগানো ডিসপ্লে বা পার্টস, অথবা প্রটেক্টিভ ফিল্ম খোলা।
- পণ্য টেস্ট করে গ্রহণের পর মত বদলানো।
ফেরতের প্রক্রিয়া
- ১. অর্ডার নম্বর এবং সমস্যার ছবি / ভিডিওসহ ফোন বা WhatsApp করুন।
- ২. আমরা দেখে ফেরত অনুমোদন করব এবং পণ্য কীভাবে পাঠাবেন (কুরিয়ার বা দোকানে এসে) জানিয়ে দেব।
- ৩. পণ্য হাতে পেয়ে যাচাইয়ের পর বদলে দেওয়া হবে অথবা টাকা ফেরত দেওয়া হবে।
রিফান্ডের সময়সীমা
- ফেরত পণ্য হাতে পেয়ে যাচাইয়ের পর 7-10 কার্যদিবসের মধ্যে টাকা ফেরত দেওয়া হয়।
- অনলাইনে (SSLCOMMERZ-এর মাধ্যমে কার্ড / মোবাইল ব্যাংকিং) দেওয়া টাকা একই কার্ড বা অ্যাকাউন্টে ফেরত যায়; ব্যাংকের প্রক্রিয়ায় কয়েক দিন বেশি লাগতে পারে।
- ক্যাশ অন ডেলিভারি অর্ডারের টাকা bKash / নগদ বা ব্যাংক ট্রান্সফারে ফেরত দেওয়া হয়।
- অনলাইনে টাকা দেওয়ার পর ডেলিভারির আগে অর্ডার বাতিল হলে পুরো টাকা একই সময়ের মধ্যে ফেরত দেওয়া হয়।
যোগাযোগ
- নিবন্ধিত ঠিকানা: Shop No: 328 & 329, Motalib Plaza, Dhaka-1205
- ফোন / WhatsApp: 01716492808
